Friday, March 27, 2015

এ সপ্তাহের সাক্ষাতকার - সেলিমা আহমাদ (কাজ, ব্যবসা ক্ষেত্র, ভবিষ্যত পরিকল্পনা)

সেলিমা আহমাদ (বাংলাদেশে নারী ব্যবসায়িদের মধ্যে প্রথম সারির একজন) তার কাজ, ব্যবসা ক্ষেত্র, ভবিষ্যত পরিকল্পনা এসব নিয়ে কথা বলেছেন এ সপ্তাহের সাক্ষাতকার অনুষ্ঠানে।
২৫ মার্চ ২০১৫ শেষবার আপডেট করা হয়েছে ০৭:১১ বাংলাদেশ সময় ০১:১১ GMT
........ ............ ........... ............ ................ ............ .....................

বাংলাদেশে নারী ব্যবসায়িদের মধ্যে প্রথম সারির একজন সেলিমা আহমাদ। প্রায় ৩০ বছর ধরে ব্যবসার সাথে সম্পৃক্ততা।
বিশ্ববিদ্যালয় পাঠ শেষে চার বন্ধুকে নিয়ে কনসালটেন্সি প্রতিষ্ঠান খুলেছিলেন, সেটাই কর্মজীবনের সূচনা।
দায়িত্ব পালন করছেন পারিবারিক প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি।
প্রথম কোনও এশিয় নারী এবং দ্বিতীয় বাংলাদেশী হিসেবে অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান ২০১৪ সালে ।
নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ব্যবসা পরিচালনার জন্যই এই স্বীকৃতি বলে জানান সেলিমা আহমাদ।
ভবিষ্যতে কখনও হয়তো তাকে রাজনীতি অঙ্গণে দেখা যেতেও পারে, বিবিসির সাথে আলাপকালে নিজের এই ভাবনার কথা প্রথমবারের মত তুলে ধরেন তিনি।
তার কাজ, ব্যবসা ক্ষেত্র, ভবিষ্যত পরিকল্পনা এসব নিয়ে কথা বলেছেন এ সপ্তাহের সাক্ষাতকার অনুষ্ঠানে।
সাক্ষাতকারটি নিয়েছেন বিবিসি বাংলার শায়লা রুখসানা।

link: http://www.bbc.co.uk/bengali/multimedia/2015/03/150324_sr_big_interview_businesswoman_selma_ahmad_new

No comments:

Post a Comment